সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
জাতীয়

চালু হয়েছে ওসমানী বিমানবন্দর

সান নিউজ ডেস্ক: ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (২৩ জুন) ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

আরও পড়ুন: সব প্রাপ্তি-অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে

বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য ছেড়ে গেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা-যাওয়া করেছে।

ওসমানী বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। রানওয়ে থেকে পানি নেমে গেছে।

আরও পড়ুন: ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে।

তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) থেকে ফ্লাইট চলাচল শুরু করার বিষয়টি বুধবার জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা