স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি: সংগৃহীত)
জাতীয়

প্রধানমন্ত্রী শিগগিরই নোবেল পুরস্কার পাবেন

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই নোবেল পুরস্কার পাবেন, দেশের জনগণ সেই দিনটার অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে

বুধবার (২২ জুন) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে অনেকভাবে ষড়যন্ত্র হয়েছে। পদ্মা সেতু যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই পদ্মা সেতু হয়েছে। মেট্রোরেল হচ্ছে এবং চট্টগ্রামে টানেল হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে আন্তর্জাতিক এয়ারপোর্টও হতে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন নারীদের ক্ষমতায় আনতে হবে। নারীদের নিয়ে একসঙ্গে চলতে হবে। ঘরের ভেতরে যদি অর্ধেক শক্তিকে বসিয়ে রাখি তাহলে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারব না। আজকে নারীরা সমান তালে চলছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করে বলেন, আপনারা এই (কিডনি) ধরনের ট্র্যাপে পড়বেন না। কিডনি দেওয়া যায়, এক ভাই তার ছোট বোনকে দিয়েছে। ভাই-বোন, আত্মীয়-স্বজন অর্থাৎ যেখানে টাকার লেনদেন নেই সেখানে কিডনি দেওয়া অন্য কথা। কিন্তু ব্যবসার জন্য প্রলোভন দেখিয়ে, টাকা না দিয়ে প্রতারণা করা। এসব অন্যায়ের কোনো তুলনা হয় না। আমি এখানকার এসপি মহোদয়কে বলব আপনি ওইসব প্রতারককে খুঁজে বের করবেন। তাদের গ্রেপ্তার করুন, যেন যাবজ্জীবন শাস্তি হয় সেই ব্যবস্থা করুন।

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, জয়পুরহাট জজকোটের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী শাম্মি আজিজ সাজ প্রমুখ।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০

অনুষ্ঠানে জেলার ১০০ জন মাদক ব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও কালাই উপজেলার ১৫ জন অসুস্থ কিডনি প্রদানকারীকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার লক্ষ্যে প্রধান অতিথির মাধ্যমে ১০ জন মাদক ব্যবসায়ী ও ৫ জন অসুস্থ কিডনি প্রদানকারীকে আর্থিক সহায়তার খাম তুলে দেওয়া হয়।

সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ শেষে সদরের চকবরকত পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন এবং অনুষ্ঠানের আগে জয়পুরহাট পুলিশ লাইন্স হাইস্কুলের নাম পরিবর্তন করে 'শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল' এর নামকরণ ও জয়পুরহাট পুলিশ লাইন্সে অবস্থিত নবনির্মিত মুক্তিযুদ্ধ কর্নার 'গৌরবময় স্বাধীনতা' এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

জেন-জি আন্দোলন ঘিরে মোদি সরকারের কঠোর অবস্থান ও ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বেনজির দৃ...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ই...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা