জাতীয়

খুলেছে অফিস, নেই কর্মব্যস্ততা

সান নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলল দেশের অফিস-আদালত। সাধারণত ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। এবারও হয়েছে, তাই। তবে সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে ব্যাংক পাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হচ্ছে না।

আরও পড়ুন: ফের বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত

এর আগে গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করেছিল সরকার। তাই গেল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়।

মঙ্গলবার (৩ মে) পালিত হয় মুসলমানদের পবিত্র এই ধর্মীয় উৎসব। সেই হিসেবে বুধবারও (৪ মে) ছিল ঈদের ছুটি। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শেষে আজ (বৃহস্পতিবার) অফিস পাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।

আরও পড়ুন: রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

কিন্তু যারা ৬ দিনের পর আজ ছুটি নিয়েছেন, তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। রাজধানী ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছেন সরকারি-বেসরকারি অধিকাংশ কর্মজীবী ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম চালু হতে রবিবার (৮ মে) লেগে যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা