প্যানডোরা পেপার্সে আরও ৩ বাংলাদেশী
জাতীয়

প্যানডোরা পেপার্সে আরও ৩ বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক : প্যানডোরা পেপার্স বিদেশি কোম্পানিতে গোপন বিনিয়োগকারীদের তথ্য প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনায় রয়েছে। এবার চূড়ান্ত তালিকায় আরও ৩ বাংলাদেশির নাম উঠে এসেছে।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

মঙ্গলবার (৩ মে) অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এ নথি প্রকাশ করে।

প্রকাশিত নথিতে থাকা ৩ বাংলাদেশি হলেন- রাজধানীর বারিধারা ডিওএইচএসের নর্দান রোডের বাসিন্দা এস হেদায়েত উল্লাহ, এস রুমি সফিউল্লাহ এবং সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা শাহিদা বেগম শান্তি। এর মধ্যে হেদায়েত ও সফিউল্লাহ একই পরিবারের সদস্য। এ দুজনের নাম উল্লাহ এস হেদায়েত ও সাইফুল্লাহ এস রুমি নামেও এসেছে।

আরও পড়ুন : রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

হংকংয়ের ট্রান্সগ্লোবাল কনসাল্টিং (এইচকে) লিমিটেড নামের একটি কোম্পানিতে হেদায়েত উল্লাহ ও রুমি সাইফুল্লাহ বিনিয়োগ করেছেন। জাস লিমিটেড নামে একটি অফশোর কোম্পানিতে শাহেদা বেগম শান্তির বিনিয়োগ রয়েছে।

আইসিআইজে জানিয়েছে, হেদায়েত ও সাইফুল্লাহ হংকংয়ের ট্রান্সগ্লোবাল কনসাল্টিং (এইচকে) লিমিটেড নামের কোম্পানি এবং শাহেদা জাস লিমিটেড নামে একটি অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন।

আরও পড়ুন : ভুয়া শ্রেয়া ঘোষালে খোয়াল ৮ লাখ

রুমি সাইফুল্লাহ ভিনসেন্ট নামের একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের (জেসিআই বাংলাদেশ) সাবেক সভাপতি।

এছাড়া সুইজারল্যান্ডভিত্তিক এমজিআই মিডিয়া এজির আঞ্চলিক পরামর্শক এবং বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্নের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

গত বছরের ৩ অক্টোবর প্যানডোরা পেপার্সের প্রথম ধাপের তালিকা প্রকাশ করা হয়। এরপর ওই বছরের ৬ ডিসেম্বর প্রকাশ হয় দ্বিতীয় ধাপের তালিকা।

আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্র শোভা পায়না

এরমধ্যে ২য় ধাপের তালিকায় ৮ বাংলাদেশি ও বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট আট ব্যক্তির নাম এসেছিল। এই ৮ ব্যক্তি হলেন- নিহাদ কবির, সাইদুল হুদা চৌধুরী, ইসলাম মঞ্জুরুল, আজিজ মোহাম্মদ ভাই, সাকিনা মিরালী, অনিতা রানী ভৌমিক, ওয়াল্টার পোলাক ও ডেনিয়েল আর্নেস্তো আইউবাত্তি।

তাদের মধ্যে ব্যারিস্টার নিহাদ কবির মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সাবেক সভাপতি, সাকিনা মিরালী শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মার পরিচালক, আজিজ মোহাম্মদ ভাই তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান ও মঞ্জুরুল ইসলাম ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান।

আরও পড়ুন : করোনায় আরও নতুন শনাক্ত ১০

অপর ২ বাংলাদেশির একজন মুন্সীগঞ্জের বিএনপি নেতা ও মাসাফি গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী শাতিলের ভাই ও প্রাইম নিউজ বিডি ডটকম নামক একটি অনলাইন পোর্টালের প্রধান সম্পাদক সাইদুল হুদা চৌধুরী। অন্যজন অনিতা রানী ভৌমিক অ্যানটেরিস হোল্ডিংস নামক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের একজন।

গত ৩ অক্টোবর প্রথম ধাপের তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল-হুসাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ জন বর্তমান ও সাবেক নেতার পাশাপাশি সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ ৩ শতাধিক কোটিপতির গোপন বিনিয়োগ বা অর্থপাচারের তথ্য ফাঁস হয় প্যানডোরা পেপার্সে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা