ফজিলাতুন নেসা ইন্দিরা
জাতীয়

দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে

সান নিউজ ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যে পাকিস্তান আমাদের ২৪ বছর শাসন ও শোষণ করেছে, আজ বাংলাদেশ অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সব সূচকে তাদের চেয়ে এগিয়ে আছে। এটাই স্বাধীনতা অর্জনের স্বার্থকতা। দেশের উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন।

আরও পড়ুন: মোরগ লড়াইয়ে গুলি, ১৯ জন নিহত

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সোমবার (২৮ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি শাহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মায়ামির কনসুলেট জেনারেল ইকবাল আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন। সভার শুরুতেই জাতির পিতা, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও পড়ুন: দেশ ভ্যাকসিন কার্যক্রমে সফল

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, দেশের এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেসব ষড়যন্ত্র সফল হতে দেবে না। এদেশের মানুষের ভোটেই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হবে। এজন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

এসময় ফজিলাতুন নেসা ইন্দিরা বাংলাদেশের অর্থনীতি ও দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান স্মরণ করেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে আরও বেশি করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

অনুষ্ঠানে ফ্লোরিডা স্টেট মুক্তিযাদ্ধা কমান্ড কাউন্সিল, ফ্লোরিডা স্টেট বঙ্গবন্ধু পরিষদ, ফ্লোরিডা স্টেট যুবলীগ, ফ্লোরিডা স্টেট মহিলা আওয়ামী লীগ, ফ্লোরিডা স্টেট যুব মহিলা লীগ, ঢাকা ক্লাব এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা