প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
জাতীয়
শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনে প্রধানমন্ত্রী 

সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে তা যথাযথভাবে প্রতিরোধে সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শরিয়তপুরের জাজিরায় ‘শেখ রাসেল সেনানিবাস’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী, দেশ এগিয়ে যাবে, দেশ আরও বেশি উন্নত হবে। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় আমরা সেই নীতিতে বিশ্বাস করি।

শেখ হাসিনা বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। কখনো যদি দেশ বহিঃশত্রুর আক্রমণ হয় আমরা যেন তা প্রতিরোধ করতে পারি। আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি।

শক্তিশালী সেনাবাহিনী গড়তে সরকারের নেওয়া সকল কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও প্রশিক্ষিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি মনে করি সশ্রস্ত্র বাহিনীর প্রজ্ঞা, পেশাগত দক্ষতা ও কর্তব্য-নিষ্ঠা দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে।

‘শেখ রাসেল সেনানিবাস’ এর গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘এই টুকু বলবো শুধু এই নির্মাণ নয়, এই সেতুর বিধানও একান্ত ভাবে প্রয়োজন। আর সেই নিরাপত্তা বিধানের জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি। যেহেতু দ্রুত শুরু হয়ে যাবে যান চলাচল, কাজেই সেতুর নিরাপত্তা একান্ত ভাবে অপরিহার্য।’

আরও পড়ুন: কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

এ সময় শেখ রাসেল সেনানিবাস প্রান্তে উপস্থিত থেকে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা