সড়ক দুর্ঘটনা (ছবি: প্রতীকী)
জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে ট্রাক ধাক্কায় সাইফুল সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) এ তথ্য জানায় পুলিশ। নিহত সাইফুল ইউএস-বাংলা এয়ারলাইন্সের গাড়িচালক ছিলেন।

জানা যায়, সোমবার রাতে ফরাজী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, হাসপাতালের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

নিহতের দুঃসম্পর্কের ভাগিনা সোহেল শেখ জানান, সাইফুলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল উত্তরপাড়ায়। তার বাবা আইয়ুব আলী সরদার। স্ত্রীর সাবিনা আক্তার এবং একমাত্র ছেলেকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন তিনি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের গাড়িচালক ছিলেন সাইফুল। রাতে বিমানবন্দর থেকে কাজ শেষে নিজের মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা