জাতীয়

পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: বিভিন্ন অভিযোগে ৭টি মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কিশোরগঞ্জের ভৈরবের গোরাকান্দা গ্রামের সেকান্দর আলীর পুত্র অবঃ সেনা সদস্য শেখ সাহেদ। রোববার (২৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে রিট

সংবাদ সম্মেলনে শেখ সাহেদ বলেন, তার ছেলে তারিকুল ইসলাম তুহিনকে বিদেশে পাঠানোর কথা বলে ২০০৯ সালে তার শ্যালক ভৈরবের গোরাকান্দা গ্রামের শামসু মিয়ার ছেলে জাকির ১০ শতক জমি ও নগদ ১৮ লক্ষ টাকা নেয়। কিন্তু কয়েক বছর ধরে বিদেশে না নেওয়ায় টাকা ও জমি ফেরত চায়। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালে তামিম ফ্লয়ার মিলে হামলা করে ভাংচুর করে লুটপাট করে।

এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ১৮ লক্ষ টাকা উদ্ধারের জন্য আদালতে মামলা (নং৪৭৯/১৯) দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করলে গোপনে বিদেশে চলে যায়। জাকির বিদেশে থেকে আমার পরিবারের সদস্যদের আসামী করে মিথ্যো মামলা দায়ের করে। যাহার মামলা নং ৩২৩/১২১, ৫২/২০২১, ৫৩২/২০২১সহ বিভিন্ন লোক বাদী হয়ে মিথ্যে ও হয়রানিমূলক ৭টি মামলা দায়ের করে।

আরও পড়ুন: টার্গেট ছিল টিপুকে হত্যা, প্রীতি নয়

এ সকল মামলায় বাদী ও স্বাক্ষী ঘুরে ফিরে একই চক্র। শেখ সাহেদ মিথ্যো মামলায় হয়রানি থেকে পরিত্রাণ পেতে সংশ্লষ্ট সকলের হস্থক্ষেপ কামনা করেছেন। একই সাথে তিনি যাহাতে তার কষ্টে অর্জিত টাকা ও জমি ফেরত পেতে পারেন সে জন্য আইন শৃংখলা বাহিনীর কাছে সহযোগিতা কামনা করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা