জাতীয়

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সানি লিওন

সান নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, পরিচয় গোপন করে একটি চলচ্চিত্রের কাজে বাংলাদেশে আসতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে

তবে তা দৃষ্টিগোচর হওয়ায় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘১০ম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশে’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওনকে অনুমতি দেওয়া হয়। কিন্তু সানি লিওন নামে যে তিনি পরিচিত তা গোপন করা হয়। ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেওয়া হয়েছিল। তিনি যে পরিচয় গোপন করেছেন সেটা অপরাধ।

বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে মির্জা ফখরুলের সমালোচনার জবাবে হাছান মাহমুদ বলেন, জিডিপি গ্রোথ রেট, পার ক্যাপিটা ইনকাম ভারতকে ছাড়িয়ে গেছে। এটা আইএমএফ বলছে। বাংলাদেশের যে উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে, দেশের মাথাপিছু আয় বেড়েছে। গত ১৩ বছরে সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে তাতে মির্জা ফখরুল সাহেবরা খুশি না। কারণ তারা চায় দেশের মানুষ দরিদ্র থাকুক। এজন্যই এসব আজগুবি প্রশ্ন করে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

মানবাধিকার নিয়ে সোচ্চার দেশগুলো নিজের ঘরের মানবাধিকার লঙ্ঘন দেখতে পায় না অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, বিশ্ব মানবাধিকার নিয়ে আমরা সবাই সোচ্চার। আবার কিছু কিছু দেশ অনেক বেশি সোচ্চার। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেসব দেশ মানবাধিকার নিয়ে অনেক বেশি সোচ্চার ও পরদেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা নিয়ে খুবই সোচ্চার। কিন্তু নিজের দেশে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হয় সে বিষয়ে সোচ্চার না। আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, নিজেদের ঘরের মধ্যে মানবাধিকার রক্ষা করি না।

বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্র শিল্পের খারাপ দিন কেটে গেছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সিনেমার খারাপ দিন কেটে গেছে। আগামী দিন ভালোই হবে, খারাপের দিকে যাবে না সিনেমা।

আরও পড়ুন: জিয়া কাউকে ছোট করে কথা বলেননি

সিনেমায় অনুদানের প্রয়োজন থাকলেও শুধু অনুদান দিয়ে সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে না জানিয়ে তিনি বলেন, অনুদাননির্ভর শিল্প এটি নয়। অনুদান দেওয়া হয় ভালো সিনেমা নির্মাণে জন্য। সিনেমা শিল্পের বিকাশে যে পদক্ষেপ নেওয়া দরকার তা এই সরকার নিচ্ছে।

এবারের আয়োজনে বিশ্বের ১৯৬টি দেশ থেকে জমা হয়েছিল একুশ শতাধিক ছবি, জমা করা ছবির মধ্য থেকে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা