জাতীয়

ঢাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সান নিউজ ডেস্ক: মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে মিনহাজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অন্তরঙ্গ মুহূর্তের স্ক্রিনশট দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সব টিভিতে দেখাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ভুক্তভোগী শিক্ষার্থী শাহবাগ থানায় অভিযোগ করার পর অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্ত মিনহাজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুরকৌশল হিসেবে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন।

অভিযোগপত্রে বলা হয়, পারিবারিকভাবে বিয়ের কথা চলায় মিনহাজের সঙ্গে ঢাবি ছাত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এ সুযোগে এক পর্যায়ে গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে মিনহাজ। সেসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ের আগেই তার সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। সম্পর্ক থাকা অবস্থায় তিনি গোপনে অন্তরঙ্গ মুহূর্তের স্ক্রিনশট নেন। যেগুলো দিয়ে তিনি ব্ল্যাকমেইল করতে থাকেন ও জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। তার কথা না শুনলে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে এসব ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিতেন। এক পর্যায়ে আমি এগুলো সহ্য করতে না পেরে তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন: বুবলীর বৃহস্পতি তুঙ্গে

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার গণমাধ্যমকে বলেন, থানায় অভিযোগপত্র দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা