জাতীয়

নারী খেলোয়াড়কে নির্যাতন, গ্রেফতার ১

সান নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় জাতীয় নারী জুডো দলের খেলোয়াড় নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তি বাড়িওয়ালা শফিকুল ইসলাম (৪৪)। এ ঘটনায় দুপুরে মামলা করেছেন ভুক্তভোগী খেলোয়াড়।

আরও পড়ুন: ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ১

প্রাথমিকভাবে গ্রেফতার বাড়িওয়ালা শফিকুল ইসলামের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ওই এলাকায় বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন।

বুধবার (৯ মার্চ) দুপুরে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী খেলোয়াড়। মামলার পর আমরা একজনকে গ্রেফতার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

নির্যাতনের শিকার সুমাইয়া আক্তার শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সমুরচুরা গ্রামের মোন্তাজ আলীর মেয়ে। তিনি বাংলাদেশ জাতীয় জুডো দলের খেলোয়াড় এবং ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।

আরও পড়ুন: জঙ্গি নেতা ইউসুফ গ্রেফতার

ভুক্তভোগী সুমাইয়া আক্তার বলেন, আমি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পরিবার আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া থাকেন। আমি ন্যাশনাল ফেডারেশনে থাকি। দুই-তিন দিন আগে আমি বাসায় এসেছি। গতকাল রাতে আমি বাসায় পড়তে বসি। এ সময় বাড়িওয়ালা এসে বকেয়া বাড়ি ভাড়া চেয়ে গালিসহ চিৎকার-চেঁচামেচি করেন। এ সময় আমার সঙ্গে কথা-কাটাকাটি হলে বাড়িওয়ালার স্ত্রী আমাকে থাপড় দেন। আমিও পাল্টা থাপ্পড় দিই। পরে তিনি তার স্বামী ও ছেলেকে ডেকে নিয়ে এসে আমার ওপর হামলা চালান। আমাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে। পরে থানায় বিষয়টি জানিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাই। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন: অর্থ আত্মসাতের মামলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীঘরে

এ ব্যাপারে বাড়িওয়ালা শফিকুল বলেন, তাদের কাছে প্রায় ৪০ হাজার টাকা বাসাভাড়া বাকি পড়েছে। তারা তিন মাস আগে বাসা ছেড়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু বাসা ছেড়েও দেয় না, টাকাও দেয় না। গত মাসে মাত্র ছয় হাজার টাকা দিয়েছে। তাদের বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দিতে গেলে ওই মেয়ে আমার স্ত্রীকে উল্টো মেরেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ি এলাকার শফিকুল ইসলামের বাড়িতে নির্যাতনের শিকার হন সুমাইয়া আক্তার।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা