সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান
জাতীয়

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মদিন আজ

সান নিউজ ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত জিল্লুর রহমানের জন্মদিন আজ। ১৯২৯ সালের এই দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

আরও পড়ুন:ঢাকা-আবুধাবি চার সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমএ’সহ এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

১৯৫২ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। অংশ নেন ভাষা আন্দোলনে।

১৯৫৬ সালে কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর সঙ্গে ১৯৬২, ৬৬ ও ৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন।

আরও পড়ুন:অবশেষে দেশে পৌঁছালেন ২৮ নাবিক

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯৪তম জন্মদিন আজ

আরও পড়ুন:ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন

১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লগের সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৭৪, ১৯৯২ এবং ১৯৯৭ সালে আবারো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন:রাশিয়ায় ব্যবসা স্থগিত করল পেপসি ও কোকাকোলা

১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। ২০০২ সালে দলের সভাপতিমণ্ডলীর সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুন:বিশ্বে করোনায় আরও ৬ হাজার মৃত্যু

২০০৭ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গ্রেফতার হলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের হাল ধরেন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখেন তিনি।

আরও পড়ুন:রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা!

২০০৮ সালে জিল্লুর রহমান ৯ম জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ২০১৩ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:কমছে ভোজ্য তেলের ভ্যাট

জিল্লুর রহমানের স্ত্রী প্রয়াত আইভি রহমানও আওয়ামী লীগের সক্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন আইভি রহমান।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা