দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে (ছবি: সংগৃহীত)
জাতীয়

বাড়ছে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এক সপ্তাহের তুলনায় দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে পূর্বাভাসে বলা হয়, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্যৎ

আবহাওয়াবিদ নাজমুল হক সংবাদ মাধ্যমকে বলেন, তাপমাত্রা এ সপ্তাহে আর বৃদ্ধি নাও পেতে পারে। এছাড়া রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা