জাতীয়

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আইএসডি এর নারী দিবস উদযাপন

সান নিউজ ডেস্ক: বর্ণিল আয়োজন ও উৎসব মুখর পরিবেশে আইএসডি কমিউনিটি’র শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মীদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে চায় সরকার

ইতিহাসের শুরু থেকেই আমাদের সমাজের সামগ্রিক উন্নয়নে নারীরা নানাভাবে অবদান রাখছে। তবে, দুঃখজনক বিষয় হচ্ছে, অনেকসময়ই তারা তাদের অবদানের যথাযথ স্বীকৃতি পান না। বিশ্বজুড়েই আত্মত্যাগকারী সে সকল নারীদের সম্মানে এবং তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জনগুলোর যথাযথ স্বীকৃতি প্রদানের জন্য প্রতিবছর ৮ মার্চ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।

এ বছর নারী দিবসের প্রতিপাদ্য ব্রেকদ্যবায়াস -এ অনুপ্রাণিত হয়ে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। দিনের শুরুতে স্কুল কমিউনিটির সকল নারীদের স্কুলে প্রবেশের সময় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং সাথে স্কুলের পরিচালকের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা সম্বলিত কার্ডও দেয়া হয়।

বর্ণিল এ আয়োজনে আইএসডি কমিউনিটির সকল সদস্যরা বেগুনি রঙের পোশাক পরেন, যা এক অন্যরকম আবহ তৈরি করে। এ উপলক্ষে, স্কুলের শিক্ষকরা ক্লাস এ আলোচনা করেন, যেখানে তারা নারী দিবসের তাৎপরে‌্যর ওপর আলোকপাত করেন। পাশাপাশি, নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে এ বছর নারী দিবসের প্রতিপাদ্য একটি টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য এ বিষয়ের ওপরও গুরুত্বারোপ করেন। নারীদের স্পেশাল অনুভব করানোর লক্ষ্যে, আইএসডি কমিউনিটিতে থাকা (অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী) সকল নারী ও সিনিয়র নারী শিক্ষার্থীদের আইএসডি ও দ্য হোয়াইট ক্যানারি ক্যাফে এর পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্যুপন প্রদান করা হয়।

আরও পড়ুন: চার বিএনপির নেতার কারাদণ্ড

অনুষ্ঠান চলাকালীন সময়ে স্কুলে একটি ফটোবুথ স্থাপন করা হয়, যেখানে সবাই ছবি তুলে তাদের জীবনের স্মরণীয় মুহূর্তকে ধারণ করেন । এ দিনটিতে বিশেষ অ্যাসেম্বিলর আয়োজন করে স্কুলটি, যেখানে দেশের প্রখ্যাত একজন নারী সাংবাদিক অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে গ্রেড-৫ এর শিক্ষার্থীরা ব্রেকদ্যবায়াস প্রতিপাদ্যে নির্মিত ভিডিও প্রেজেন্টেশন তৈরী করে, যেখানে তারা চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে তাদের ভাবনাগুলোকে তুলে ধরে।

এ নিয়ে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পরিচালক থমাস ভ্যান ডার উইলেন বলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা মানে, মা, কন্যা, বোন, বন্ধু, জীবনসঙ্গী এবং অনুপ্রেরণাদায়ীদের উদযাপন। এ দিনটি উদযাপন করা মানে নারীদের জন্য সত্যিকার মহানুভবতা, প্রজ্ঞা ও ভালোবাসার উদযাপন। আমরা প্রত্যাশা করছি, নারীদের জন্য একটি বিশেষ দিনে এটি উদযাপনের মাধ্যমেই আগামী দিনে আমরা নারীদের জন্য সম্মান, সমতা ও পক্ষপাতহীন পৃথিবী তৈরি করতে পারবো।

আরও পড়ুন: দুর্ভাগ্য আমাদের সহ্য করা শিখে গেছি

এ উদযাপন নিয়ে আইএসডি স্কুলের স্টাফ মেম্বার নাজিয়া নাহিদ বলেন, এ অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এখানে নারীদের যথাযথ সম্মান প্রদান করা হয়। আমি বিশ্বাস করি, প্রত্যেক নারীই স্পেশাল, এ ধারণাটি আবারো আমাদের মাঝে তুলে ধরার জন্য আইএসডি স্কুলের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা