সারাদেশ

জঙ্গি নেতা ইউসুফ গ্রেফতার

সান নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংঠন আল্লাহর দল’র সক্রিয় সদস্য ও জেলা নায়ক মো.আবু ইউসুফ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তিনি বগুড়ার বাসিন্দা ও একটি এনজিওর আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: জয়পুরহাটে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ২

বুধবার (৯ মার্চ) বিকেলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বগুড়া জেলার শাজাহানপুর থানার ফুলতলা গ্রামের আমেরিকা বোর্ডিংয়ের সামনে থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য ও জেলা নায়ক।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি আ্যন্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়।

আরও পড়ুন: চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে

এটিইউয়ের এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, গত ১৫ ফেব্রুয়ারি বগুড়ার সদর থানাধীন নিশিন্দারা পাইকপাড়ায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের বগুড়া জেলা প্রতিনিধি ও জেলা নায়কসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এটিইউ। জিজ্ঞাসাবাদে আল্লাহর দলের জেলা নায়ক আবু ইউসুফের অবস্থান ও পলাতকের বিষয়ে তারা তথ্য প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু ইউসুফকে গ্রেফতার করা হয়।

আসলাম খান আরও বলেন, গ্রেফতার আবু ইউসুফ একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। তিনি আইটি বিষয়ে দক্ষ হওয়ায় সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন ও আল্লাহর দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে আর্থিক অনুদান প্রদান করতেন।

আরও পড়ুন: ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ১

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ আল্লাহর দলের সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম মাহবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী বলে জানান। বগুড়া সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান এটিইউয়ের এসপি মোহাম্মদ আসলাম খান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা