অপরাধ

জয়পুরহাটে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: জয়পুরহাটের কালাইয়ে ১৪ বছরের এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

আরও পড়ুন: বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে

বুধবার (৯ মার্চ) ভোরে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, ওই উপজেলার ধাপ কালাই গ্রামের আ. আজিজের ছেলে ও চাতাল শ্রমিক মো. আবির (১৬) ও একই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে জাহিদুল ইসলাম (৩৩)।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৬ মার্চ) সন্ধ্যার দিকে কিশোরীকে ফুফুর বাড়িতে যাচ্ছিল। ওই সময় একটি চাতাল এলাকায় তাকে একা পেয়ে আবির ও জাহিদুল কিশোরীটিকে চাতালের ভেতরে নিয়ে যান।

সেখানে শ্রমিক থাকার একটি ঘরে ওই কিশোরীকে তারা ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার (৮ মার্চ) রাতে কালাই থানায় মামলা করেন। পরে বুধবার (৯ মার্চ) ভোরে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনকে ভয় পায়

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। গ্রেফতারের পর বুধবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা