অপরাধ

আদালতে ওসিকে এক টাকা জরিমানা

সান নিউজ ডেস্ক: পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীকে এক টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আদালত চলাকালীন কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানার অর্থ পরিশোধ করায় শেষ পর্যন্ত কারাবরণ করতে হয়নি।

আরও পড়ুন: নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আদালতের সমন অবজ্ঞা করায় মঙ্গলবার (৮ মার্চ) দুপুরের দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই দণ্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। তিনি জানান, সাক্ষ্য দিতে আসার জন্য বারবার সমন পাঠানো হলেও ওসি রওশন আলী অবজ্ঞা করেছেন।

জানা গেছে, রওশন আলী আগে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। আগেও আরেকটি মামলায় আদালতের সমন অবজ্ঞা করেন ওসি রওশন। পরে এ নিয়ে আদালতের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনাও করেন তিনি। সেই যাত্রাই আদালত তাকে ক্ষমা করেছিলেন। একই কায়দায় মঙ্গলবারও আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন ওসি। কিন্তু আদালত মনে করেন কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই তার। আর এ জন্যই তাকে এক টাকা অর্থদণ্ড করা হয়। পরে আদালতের পেশকার হেমন্ত বর্মনের কাছে জরিমানার অর্থ পরিশোধ করেন তিনি। পেশকার সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন।

আদালতের পেশকার হেমন্ত বর্মন জানান, ২০১৮ সালে ৬ আগস্ট নিরাপদ সড়ক চাই-এর আন্দোলন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রওশন আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত তদন্ত কর্মকর্তাসহ সাক্ষীদের সাক্ষ্য নেন।

আরও পড়ুন: হলিউডের শিল্পীদের চ্যালেঞ্জ করতে পারি

ইনফরমেন্ট সাক্ষী হিসেবে বাদী রওশন আলীকে সাক্ষ্য দেওয়ার জন্য পর পর ছয়বার সমন পাঠানো হয়। কিন্তু তিনি আদালতে আসেননি। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে রওশন আলীর মোবাইলের হোয়াটসঅ্যাপে সমনের ছবি পাঠান। এতেও সাড়া দেননি ওসি। শেষ পর্যন্ত তিনি সাক্ষ্য দানে বিরত থাকেন। ফলে মামলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এর মধ্যে গত ২৬ জানুয়ারি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠান আদালত। এরপর মামলার নির্ধারিত দিনে মঙ্গলবার আতালতে হাজি হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে আগেও সমন অবজ্ঞা করার রেকর্ড থাকায় এবং তার মধ্যে কোনো অনুশোচনা না থাকায় আদালত ন্যায় বিচারের স্বার্থে ওসিকে জরিমানা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা