সারাদেশ

পঞ্চগড়ে গম ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড়ে গম ক্ষেত থেকে করিমা (৩২) নামের এক নারী পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অমরখানা ইউনিয়ন চেয়ারম্যান নরুজ্জামান নরু ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা।

আরও পড়ুন: বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে

বুধবার ( ৯ মার্চ) দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়ন গোলাবাড়ি এলাকার আব্দুর রশিদের একটি গম ক্ষেত থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। নিহত করিমা সদর উপজেলার অমরখানা ইউনিয়নের অমরখানা এলাকার ছলেমান আলী মেয়ে। ওই নারীর
স্বামী আমিরুল ইসলাম তাকে দীর্ঘ দিন আগে তালাক দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে গোলাবাড়ির এলাকার আব্দুর রশিদের স্ত্রী মনছুরা বেগম তিনি পেঁয়াজ ক্ষেতে ঘাস কেটে বাড়িতে নিয়ে আসার সময় একটি গম ক্ষেতে লাল কাপড় এবং নিহতের হাত দেখতে পেয়ে প্রথমে ওই এলাকার জেলা পরিষদ সদস্য মাহাবুব আলমকে জানান। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: জনগণ আর বসে থাকবে না

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ পরিদর্শন করেন এবং ডিবি পুলিশ ঘটনা স্থলে এসে তদন্তের আলামত সংগ্রহ করেছে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

এ সময় পুলিশ পরিদর্শক জুয়েল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার আসল রহস্য উম্মোচন হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনকে ভয় পায়

অমরখানা ইউনিয়ন চেয়ারম্যান নরুজ্জামান নরু খবর পেয়ে ঘটনা স্থলে পরিদর্শন করে বলেন, এটি একটি অপমৃত্যু।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা