সারাদেশ

কুড়িগ্রামে শিক্ষকের আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: কুড়িগ্রাম পৌর শহরে ফাঁস দিয়ে এক কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন। ওই শিক্ষকের নাম আবু তাহের (৫২)।কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আরও পড়ুন:অবশেষে দেশে পৌঁছালেন ২৮ নাবিক

বুধবার (০৯ মার্চ) সকাল ৯টার দিকে হিঙ্গন রায় গোরস্থান পাড়া এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৯ সালে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ বেদিতে জুতা পায়ে ওঠেন। সেই সময় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মারধর করেন।

পরে কলেজের কর্মচারীরা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন। দীর্ঘদিনের সম্মানহানি ও হতাশাগ্রস্ত হয়ে তিনি সকালে বাসার দ্বিতীয় তলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্ত্রী নাদিরা বেগম চারতলা থেকে নেমে দেখেন, স্বামী সিলিং ফ্যানে ঝুলছে। তিনি চিৎকার করেন। পরে বিষয়টি জানাজানি হয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: ঢাকা-আবুধাবি চার সমঝোতা স্মারক স্বাক্ষর

কলেজশিক্ষকের স্ত্রী নাদিরা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষকতা করেছেন। তিনি ভালো মানুষ। তার কলেজের কর্মচারীরা কয়েক দিন থেকে তাকে ফোন করছিল। মামলা নিয়ে তিনি মানসিক দুঃচিন্তায় ছিলেন। সকালে নামাজ পড়ে হাঁটতেও বের হয়েছিলেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, কলেজ শিক্ষকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা