জাতীয়

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক :

করোনা পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

মঙ্গলবার ১৬ জুন সকাল ৭টা ১৩মিনিটে দুবাই থেকে এই যাত্রীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সান নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

কামরুল ইসলাম জানান, দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করে।

তিনি জানান, দুবাই থেকে প্রত্যেক যাত্রীকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করা এবং ২ জোড়া ডিসপোজেবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের বেশি সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল অনেক বাংলাদেশি।

আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই দেশে ফিরতে পারছিলেন না তারা।

এ অবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় দুবাই থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা