জাতীয়

সেঞ্চুরি করলো বাংলাদেশ!

নিউজ ডেস্কঃ

সব সময় বাংলাদেশের প্রাপ্তিতে আমরা আনন্দ উল্লাস করি। কিন্তু পুরো পৃথিবীর জুড়ে এমনই এক অবস্থা যে দীর্ঘ দিন ধরে কোন ভাল খবর কেউ পাচ্ছে না। তাই দেশের এই প্রাপ্তিটি উল্লাসের না হয়ে শোকের ছায়ায় ঢেকেছে। দুঃসংবাদের ভিড়ে আরো একটি দুঃসংবাদ যোগ হল। করোনা সংক্রমণ বিস্তারের দিক দিয়ে আজ ছিল বাংলাদেশের সেঞ্চুরি দিবস।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ সোমবার (১৫ জুন) ১০০ দিন পার করলো বাংলাদেশ। এই ১০০ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজারে, আর মৃত্যু ছাড়িয়েছে এক হাজার ২০০ জনে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য মতে, মে মাসে করোনায় আক্রান্ত মোট শনাক্ত হয় ৩৯ হাজার ৫৩৭ জন। আর জুনের দুই সপ্তাহেই শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৬৭ জনে। মে মাসে মারা যান ৪৮২ জন, আর জুনের প্রথম দুই সপ্তাহে মারা গেছেন ৫২১ জন। তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মে মাসের শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা জুনের প্রথম দুই সপ্তাহেই অতিক্রম করেছে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল দেশে করোনা শনাক্ত হয় ৯ জনের। ৫ এপ্রিল এ সংখ্যা দাঁড়ায় ১৮ জনে। দেখা যায়, আগের দিনের তুলনায় ২৬ শতাংশ হারে শনাক্তের সংখ্যা বাড়ছে। সেদিন থেকে প্রতিদিন ২০ শতাংশের ওপরে করোনা শনাক্ত রোগী পাওয়া যাচ্ছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা ১০০ জন অতিক্রম করে গত ৬ এপ্রিল, এক হাজার ছাড়ায় ১৪ এপ্রিল, ১০ হাজার ছাড়ায় ৩ মে, ২৫ হাজার ছাড়ায় ১৮ মে, ৫০ হাজার ছাড়ায় ১ জুন, ৭৫ হাজার ছাড়ায় ১১ জুন। ৭৫ হাজার অতিক্রমের ঠিক ৪ দিন পর ১৫ জুন ১০০তম দিনে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজারে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে করোনা শনাক্তের প্রথম সপ্তাহে ৩ জন, দ্বিতীয় সপ্তাহে ২ জন, তৃতীয় সপ্তাহে ২২ জন, চতুর্থ সপ্তাহে ২১ জন, পঞ্চম সপ্তাহে ৭৫ জন, ষষ্ঠ সপ্তাহে ৪৯৮ জন, সপ্তম সপ্তাহে এক হাজার ৮৩৫ জন, অষ্টম সপ্তাহে ৩ হাজার ৪৫৭, নবম সপ্তাহে ৪ হাজার ২৩০, দশম সপ্তাহে ৫ হাজার ৫৪৮, ১১তম সপ্তাহে ৬ হাজার ৫৭৭, ১২তম সপ্তাহে ১১ হাজার ৩৪২, ১৩তম সপ্তাহে ১৩ হাজার ৫৪৩, ১৪তম সপ্তাহে ১৮ হাজার ৬১৬, ১৫তম সপ্তাহে ২১ হাজার ৭৫১ জন শনাক্ত হয়েছে।

আইইডিসিআরের মাসভিত্তিক হিসাব থেকে জানা যায়, মার্চে শনাক্ত ৫১, এপ্রিলে ৭ হাজার ৬১৬, মে’তে ৩৯ হাজার ৫৩৭ এবং জুনের দ্বিতীয় সপ্তাহসহ এখনও পর্যন্ত শনাক্ত ৯০ হাজার ৬১৯ জন।

মৃত্যুর হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চে ৫ জন, এপ্রিলে ১৬৩ জন, মে’তে ৪৮২ জন এবং জুনে এখন পর্যন্ত ৫২১ জন মারা গেছেন।

আইইডিসিআরের তথ্য বলছে, ২১ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ এবং ৬৫ শতাংশ মৃত্যু ৫০ বছরের বেশি বয়সীদের। আক্রান্ত এবং মৃত্যুর দিক দিয়ে পুরুষের সংখ্যা ৭০ শতাংশের ওপরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা