জাতীয়

সিনেমা-ওয়েব সিরিজের 'অশ্লীল' দৃশ্য সরাতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক:

দেশের অনলাইন প্লাটফর্মে সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য সরিয়ে ফেলতে বা সম্প্রচার বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে আজ রবিবার (১৪ জুন) ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।

একইসঙ্গে ওয়েবভিত্তিক সম্প্রচার নিয়ন্ত্রণে কেন পৃথক একটি নীতিমালা তৈরি করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

তথ্য ও স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান ও পরিচালক, পুলিশের আইজি এবং সিআইডি'র সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কাছে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে। সেসব দৃশ্য জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্লাটফর্ম বিং এবং ইউটিউবে ওয়েব সিরিজ 'বুমেরাং' এবং 'আগস্ট ১৪'-তে আপত্তিকর দৃশ্য দেখা গেছে।

এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট বা অ্যালকোহলবিষয়ক দৃশ্য থাকার পরও সেক্ষেত্রে কোনো প্রকার সতর্কতামূলক বাণী প্রচার করা হয়নি।

নোটিশে আরও বলা হয়েছে, এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এর স্পষ্ট লঙ্ঘন, যা আমাদের দেশীয় সংস্কৃতি এবং সামাজিক নিয়মশৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। তাই অনলাইন প্লাটফর্ম থেকে সিনেমা-ওয়েব সিরিজের আপত্তিকর ভিডিও বন্ধ এবং তা সরিয়ে ফেলা প্রয়োজন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা