রাজধানী ঢাকাসহ সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন
জাতীয়

কাল থেকে সারাদেশে জোন ভিত্তিক লকডাউন

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব করোনা পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে আগেই। করোনা সংক্রমণ রোধে কাল (১৫ জুন) থেকেই সেইসব জোন এলাকায় লকডাউন কার্যকর করা হবে।

রেড জোনে থাকবে সাধারণ ছুটি ও অন্যান্য জোনে সীমিত আকারে সবকিছু খোলার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে রোববার ১৪ জুন এক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জোনিং করে লকডাউন, এটা খুবই একটা কার্যকর ব্যবস্থা বলে মনে করছি আমরা। তাই আমরা এখন জোনিংয়ে যাচ্ছি।

তিনি বলেন, বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। যে এলাকা রেড জোন থাকবে, সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

পরীক্ষামূলকভাবে পূর্ব রাজাবাজারের লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সেখানে কিছু ভুলত্রুটি বের হয়ে এসেছে। যা আমরা সমাধান করে লকডাউন চালিয়ে যাচ্ছি।

বেশি সংক্রমিত এলাকাগুলো সিলেকশন করা আছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, আগে থেকে লকডাউনের এলাকা বলা হলে লোকজন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। রেড জোনে জনসাধারণের চলাচল নিষিদ্ধ থাকবে। যাদের খাবার প্রয়োজন পৌঁছে দেয়া হবে।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা