জাতীয়

করোনায় মারা গেলেন স্বাস্থ্যসেবা সচিবের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন।

শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপ-সচিব) খন্দকার জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১৩ জুন) দিনেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো ছিল বলে জানিয়েছিলেন স্বজনরা। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন। তবে রাতে অবস্থার অবনতি হলে তিনি মুত্যুবরণ করেন।

চলতি মাসের প্রথম দিকে করোনায় সংক্রমিত হন কামরুন নাহার। এরপর গত বুধবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান নিউজ /সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দ...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না, ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার তার...

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হল মাসুদ উদ্দিন চৌধুরীকে

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আলোচিত সেনা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

বাড়িতে মবের শিকার হন অভিনেত্রী রাবিনা

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে উত্তেজ...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা