জাতীয়

সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত ‘কথিত ময়লার গাড়ি’ ডিএসসিসির নয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমে কিংবা করপোরেশনের অন্যান্য কোনো কার্যক্রমে "যশোর ট-১২৩৬" ক্রমিকের কোনো গাড়ি ব্যবহৃত হয় না। এমনকি করপোরেশনের গাড়ির যে তথ্যভাণ্ডার রয়েছে তাতেও এ ধরনের কোনো গাড়ির তথ্য-উপাত্ত নেই।

এছাড়াও দুর্ঘটনাস্থল হিসেবে গণমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট স্থানও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নয়। সুতরাং এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, কথিত ময়লার গাড়িটি দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন নয়। কোনো ব্যক্তি বা মহল অসাধু উদ্দেশ্য সাধনে কোনো সংস্থার নাম কাগজে কিংবা স্টিকারে ছাপিয়ে তা সংশ্লিষ্ট সংস্থার মালিকানা বহির্ভূত অন্য কোনো গাড়িতে সেটে দিলেই সেই গাড়িটি সংশ্লিষ্ট সংস্থার গাড়ি হয়ে যায় না।

আর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই না করে, অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে কারো মৌখিক প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে প্রাপ্ত তথ্য শতভাগ বস্তুনিষ্ট হবে – এ ধরনের নিশ্চয়তা বিধান করে না। কারণ অপরাধী ব্যক্তি মাত্রই নানা ধরনের ছলচাতুরীর আশ্রয় নিয়ে থাকে।

এমতাবস্থায় শতভাগ নিশ্চিত না হয়ে দায়িত্বশীল পর্যায় হতে এ বিষয়ে কোনো ধরনের ভুল তথ্য গণমাধ্যমে সরবরাহ না করার অনুরোধ করা হলো।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা