ছবি : সংগৃহিত
রাজনীতি

জাতীয় পার্টিতে বিভেদ নেই

সান নিউজ ডেস্ক : জাতীয় পার্টিতে কোনও বিভেদ নেই জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদের।

আরও পড়ুন : আমার শুধু একটি বাড়ি

সোমবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। এতে রওশন-কাদের দুজনই স্বাক্ষর করেছেন।

বিবৃতিটিতে তারা বলেন, কিছুদিন ধরে গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জাতীয় পার্টিতে কোনও বিভক্তির প্রশ্নই ওঠে না। আমরা দুজনেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রয়াত নেতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।

আরও পড়ুন : ভুল বোঝাবুঝির জন্য স্যাংশন দিয়েছিল

সেখানে আরও বলা হয়, আমরা পার্টিকে শক্তিশালী বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য পার্টিকে সুসংগঠিত করার প্রত্যয় ঘোষণা করছি। আমরা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দলকে আরও শক্তিশালী করতে আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন : রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই তার স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সমঝোতায় পৌঁছেছেন তারা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা