রাজনীতি

ফের প্রেসিডিয়াম মেম্বার মনোনীত হলেন আবদুর রহমান

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ার প্রথম নির্বাচনী এলাকায় আসলে আব্দুর রহমানকে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের ঢল নামে।

আরও পড়ুন: আমাদের জনবলের অভাব রয়েছে

রবিবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্তু নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

নির্বাচনী এলাকার কামালদিয়ার নিজ বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আরিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, মনিরুজ্জামান মানু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোকারম মিয়া বাবু ও শ্রমিকলীগের সাবেক সভাপতি শেখ আক্কাস আলী প্রমুখ।

এছাড়াও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আব্দুর রহমান এর নিজবাড়ি কামালদিয়া প্রায় সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। শুভেচ্ছাকালে আব্দুর রহমান এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: হিরো আলমের মনোনয়ন বাতিল

তিনি বলেন, ফরিদপুর জেলা ও আমার তিন উপজেলার নেতাকর্মীদের প্রতি আমার ভালোবাসা সব সময় রয়েছে। সুখে-দুঃখে আমি এইভাবে জনগণের মাঝে থাকতে চাই।

জনসাধারণের উদ্যেশ্যে তিনি আরো বলেন, যেকোন প্রয়োজনে আমি অতীতে আপনাদের মাঝে যেভাবে ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশা আল্লাহ।

এর আগে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা শেষে আব্দুর রহমান প্রথম নিজবাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে আসেন।

তিনি বাড়িতে আসার খবর পেয়ে ফরিদপুর জেলা ও তাঁর নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে ভীড় জমায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো....

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা