রাজনীতি

হিরো আলমের মনোনয়ন বাতিল

সান নিউজ ডেস্ক: বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া হিরো আলমের দুইটি মনোয়নপত্র বাতিল হয়েছে।

আরও পড়ুন: ঢাকার অংশীদারিত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র

রোববার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে যাচাই-বাছাইয়ে হিরো আলমের উপনির্বাচনে অংশ নিতে দাখিল করা হলফনামায় গরমিল পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বগুড়া-৬ আসনে ১৩ জন এবং বগুড়া-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

প্রসঙ্গত, জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ছয় সংসদ সদস্যের শূন্যঘোষিত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি আগেরবার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। এবার আমি ১০০ পারসেন্ট ভুল করিনি। এরপরেও আমার দুটো আসনেই মনোনয়ন বাতিল করা হলো। আমি আজকে রাতে ঢাকায় যাবো। আগামীকাল রিট করবো।

আরও পড়ুন: শীতে জবুথবু গোটা ভারত

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। তিনি পরে পদত্যাগপত্র জমা দেন। এই সাত জনের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। বাকি ছয়টি আসনে উপনির্বাচন হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা