ছবি : সংগৃহিত
সারাদেশ

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

সান নিউজ ডেস্ক : রংপুর জেলার তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই দুইজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চুরি করতে গিয়ে নেতাসহ আটক ২

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন (৪০), একই জেলার পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার মুসলিম মিয়া (৩৮)। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে, নীলফামারী জেলার সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহন সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহতদেরকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁয়ে এতিমখানায় কম্বল বিতরণ

এদিকে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।

আহত ১০ থেকে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তরের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ফাউন্ডেশনের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বাসের চালক ও হেলপাররা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন, এ কারণে তাদের আটক করা সম্ভব হয়নি। তবে পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া জানান, নিহতদের সৎকারে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা