ফাইল ফটো
জাতীয়

বাসে অগ্নিসংযোগ: আসামি ৩০০

নিজস্ব প্রতিবেদক: ঢাকার রামপুরায় বাসের ধাক্কায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুর ঘটনায় বাসে অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। হাতিরঝিল থানায় হওয়া মামলায় অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

হাতিরঝিল থানার এসআই একেএম নিয়াজউদ্দিন মোল্লা মামলার বাদী হয়েছেন। থানায় ওসি আব্দুর রশীদ বুধবার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রামপুরা ডিআইটি সড়কে মোল্লা টাওয়ারের সামনে উচ্ছৃঙ্খল জনতা গাড়ি ভাঙচুর ও পেট্রোলবোমা দিয়ে গাড়িতে আগুন লাগায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এতে ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) রামপুরা থানায় মাইনুদ্দিন ইসলামের মা রাশিদা বেগম একটি মামলা করেছেন।

ওসি রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মায়ের করা মামলায় অনাবিলের চালককে গ্রেফতার দেখানো হয়েছে। গণপিটুনির শিকার সেই চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে একই ঘটনায় রামপুরা এলাকায় আটি বাসে আগুন ও চারটিতে ভাঙচুরের ঘটনায় পৃথক একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এই মামলার বাদী হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা