ছবি: সংগৃহীত
জাতীয়

দেশত্যাগের পরিকল্পনা ছিল মেয়র আব্বাসের

নিজস্ব প্রতিবেদক: দেশত্যাগের পরিকল্পনায় ছিলেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। তার সঙ্গে পাসপোর্ট পাওয়া গেছে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য দেন।

রাজধানীর কাকরাইলের ঈশা খাঁ হোটেলের সামনে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে মেয়র আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি গত ২৩ নভেম্বর থেকে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে মামলা থাকায় আমরা গ্রেপ্তার অভিযান চালিয়েছি। আমাদের কাছে সর্বশেষ তথ্য ছিল যে, তিনি এই হোটেলে (ঈশা খাঁ হোটেল) রয়েছেন।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল কাটাখালী পৌরসভার মেয়র দেশত্যাগের পরিকল্পনা করছেন। মেয়র প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া অডিওতে তারই কথা রয়েছে বলেও স্বীকার করেছেন। তবে তিনি কথাটি কতদিন আগে বলেছিলেন সেটি জানাতে পারেননি।

র‍্যাব এর আগে সকাল সাড়ে ৬টায় ঈশা খাঁ হোটেল থেকে আব্বাস আলীকে গ্রেফতার করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা