ফাইল ফটো
জাতীয়

শিক্ষার্থীরা আজও সড়কে

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঢাকার রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছেন। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অবস্থান নেয় তারা। এসময় বাস আটকে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে।

শিক্ষার্থীরা বলছেন, তারা আন্দোলনে নেমেছেন ৯টি দাবিতে; কিন্তু ৮টিই মানা হয়নি। তাই আজও সড়কে অবস্থান করছেন তারা।

বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে নানা প্ল্যাকার্ড দেখা যায়। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘ডাইরেক্ট অ্যাকশান’, ‘রাতের আঁধারে শিক্ষার্থী মরে, প্রশাসন ঘুম পাড়ে’- এ ধরনের স্লোগান দিচ্ছে।

মাঈনুদ্দিনের মৃত্যুর ঘটনায় বিচারসহ বাসে হাফ ভাড়া নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের রামপুর ব্রিজ এলাকায় চলাচলরত গাড়ির লাইসেন্স যাচাই-বাছাই করতে দেখা গেছে। তারা রোগী ও পরীক্ষার্থীদের গাড়ি আলাদা লেন করে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন। সড়কের পূর্ব পাশের অংশে তারা অবস্থান নেওয়ার কারণে বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কের পশ্চিম পাশ দিয়ে জরুরি প্রয়োজনে চলাচলকারী কিছু গাড়ি ছাড়তে দেখা গেছে।

জানা গেছে, নটর ডেম কলেজের শিক্ষার্থীরাও রামপুরায় অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়েছে। রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, শুনেছি আজও শিক্ষার্থীরা সড়কে নেমেছে। তারা আজও সড়কে নামবে বলে আগে থেকেই ঘোষণা ছিল। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা