রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী
সারাদেশ

মেয়র আব্বাস তিনদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন ও জামিনের আবেদনের শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার বিশ্বাস এ আদেশ দেন।

এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম জানান, মামলার আইও পুলিশের এসআই মেয়র আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন। আদালতে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপনকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে শুরুতে তিন থানায় তিনটি এজাহার জমা হলেও একটি মামলা হিসেবে গণ্য হয়।

এঘটনায় মেয়র আব্বাসী আলীকে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। মেয়র পদে আব্বাস আলীর প্রতি পৌরসভার সব কাউন্সিলরের অনাস্থার ফলে তার পদ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা