সারাদেশ

দুই বাসের চিপায় পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের চিপায় পড়ে খুরশেদ আলম (৪০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুরশেদ আলম শাহজালাল পরিবহনের সুপারভাইজার ছিলেন এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুগলতলা গ্রামের ইমাম আলীর ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুপুরে সিয়াম-শারমিন পরিবহনের একটি বাস ওই স্ট্যান্ডে প্রবেশ করছিল। এ সময় শাহজালাল পরিবহন ও সিয়াম-শারমিন পরিবহনের চিপায় পড়ে খুরশেদ আলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা