জাতীয়

গুলশানের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন পুরোপুরি নিভে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দিনু মনি শর্মা বলেন, ‘ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

এর আগে ফায়ারসার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার লিমা খানম রাইজিংবিডিকে জানান, ১২ তলা ভবনটির ১০ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ভবনের বাসিন্দারা বাইরে বেরিয়ে আসে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা