জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত। নিহতের নাম মহরম আলী (৬৫)। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন। সোমবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় তেজগাঁও থানাধীন হোসেন স্কুলের সামনের রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।

পরে সেখান থেকে প্রতিবেশী শাহজাহান পরে তাকে উদ্ধার করে পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী মৃতের প্রতিবেশী মোঃ শাহজাহান আরো বলেন, মহরম আলী কাঁচামাল বিক্রেতা ছিলেন। তিনি সকালে কাজে বের হয়ে তেজগাঁও এলাকায় রেল লাইনের কাছে দূর্ঘটনার শিকার হয়েছেন।

সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

মৃত মহরম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সওদাগরকান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলী ছেলে। বর্তমানে তেজগাঁও ১৫৪/১ নাখালপাড়ায় হোসেন আলী স্কুলের পাশে কাদের আলীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা