জাতীয়

মারা গেছেন হেফাজত মহাসচিব জিহাদি

নিজস্ব প্রতিবেদক: কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস।

তিনি জানান, সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা নুরুল ইসলাম জিহাদি।

এর আগে মাওলানা নূরুল ইসলাম জিহাদি হৃদরোগে আক্রান্ত হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রোববার (২৮ নভেম্বর) হেফাজত মহাসচিবের ছোট মাওলানা রাশেদ বিন নূর ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান।

জানা গেছে, শনিবার রাতেই অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে বিকালে জাতীয় প্রেসক্লাবে হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন তিনি। সেই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও অতিথি হিসেবে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করে মাওলানা নূরুল ইসলামের ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানান, অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা