জাতীয়

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উত্তর বাখরনগর সরকারি প্রাইমারি স্কুলে নির্বাচনী সহিংসতায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মো. ফরিদ মিয়া (৩০) নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

রোববার (২৮ নভেম্বর) রাত সোয়া ৯টায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের স্ত্রী আসমা বেগম ও শ্যালক শাহ আলম জানান, রোববার সন্ধ্যার আগ মুহূর্তে নির্বাচনে সহিংসতা সৃষ্টি হয়। সে সময়ে পুলিশ এলোপাথারি গুলি চালালে ফরিদের মাথায় গুলি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক হাসপাতাল নেওয়া হয়।

মৃত ফরিদ মিয়া রায়পুরা উত্তর বাখর নগরের মৃত মো. মসজিদের ছেলে। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। তিনি পেশায় রিকশা চালক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা