জাতীয়

ঢাকার সড়কে ১১ মাসে ​ঝরেছে ১১৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় গত ১১ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১১৪টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১৯ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

রোববার (২৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে পথচারী ৬২ জন (৫২ দশমিক ১০ শতাংশ) মোটরসাইকেল চালক ও আরোহী ৩৩ জন (২৭ দশমিক ৭৩ শতাংশ) এবং অন্যান্য যানবাহন (বাস, রেকার, প্যাডেল রিকশা, প্যাডেল ভ্যান, অটোভ্যান, ঠেলাগাড়ি ইত্যাদি)-এর যাত্রী ও আরোহী ২৪ জন (২০ ধশমিক ১৬ শতাংশ)।

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলো ঘটেছে ভোরে ২৩টি, সকালে ২১টি, দুপুরে ১১টি, বিকালে ১৬টি, সন্ধ্যায় ৪টি এবং রাতে ৩৯টি।

এসব দুর্ঘটনায় ১৭২টি যানবাহন সম্পৃক্ত। এরমধ্যে ট্রাক ৩৭টি, বাস ৪২টি, মোটরসাইকেল ৩৩টি, কাভার্ডভ্যান ৪টি, পিকআপ ১৫টি, সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক ৪টি, অটোরিকশা ৮টি, লরি ২টি, লেগুনা ৪টি, জিপ ২টি, রিকশা ৬টি, ট্রেন ১টি, রেকার ২টি, প্রাইভেটকার ৭টি, ঠেলাগাড়ি ১টি এবং ৪টি অটোভ্যান দুর্ঘটনা ঘটেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা