প্রতীকী ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় চাচা-ভাইপোর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের সদর উপজেলায় ট্রেনে কাটা প‌ড়ে দুই জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

আরও পড়ুন : প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ধোপাখোলা বাউল কান্দা এলাকায় বেনাপোল-যশোর রেললাইনে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও মনিরুল ইসলামের ১৬ মাসের ছেলে মোহাম্মদ ইউসুফ। নিহতরা সম্পর্কে চাচা ভাইপো।

আরও পড়ুন : কক্সবাজারে দগ্ধ আরও ৩ জেলের মৃত্যু

যশোর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, যশোর সদরের ধোপাখোলা বাউল কান্দা এলাকায় বেনাপোল-যশোর রেললাইনের পাশে নিহতের বাড়ি। বেলা ১২ টার দিকে রেললাইনের পাশে ইউসুফ নামে ১৬ মাস বয়সী শিশু খেলা করছিলেন। এমন সময়ে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এসে যায়।

এসময় ছোট্র শিশুকে তার চাচা আমিরুল বাঁচাতে গেলে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। আর শিশুটি গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর জেনারেল হাসাপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। পরে রেলও‌য়ে পু‌লি‌শ মর‌দেহ উদ্ধার ক‌রে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন : পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এদিকে, একই পরিবারে দুইজনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে ধোপাখোলা বাউল কান্দা এলাকা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা