জাতীয়

ঢাকায় আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: চারদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। রোববার (২১ নভেম্বর) তিনি ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেশটির দু’জন মন্ত্রী ও পররাষ্ট্র সচিব থাকবেন। তার এ সফরে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তথা শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়া আলোচনার টেবিলে স্থান পাবে স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের মালদ্বীপকে সহায়তা দেওয়ার মতো বিষয়গুলো।

এছাড়া সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গেও বৈঠকে বসবেন ফয়সাল নাসিম। সেখানে স্বাস্থ্যসেবা তথা বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা চাইতে পারে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঙ্গে বৈঠক করবেন নাসিম। সেখানে শিক্ষা বিষয়ক সহযোগিতা, যেমন- উচ্চশিক্ষা তথা এমবিবিএস, প্রাইমারি ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা চাইতে পারে মালদ্বীপ।

ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম চার দিনের সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ছাড়ার কথা বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা