ছবি: সংগৃহীত
জাতীয়

নারী শ্রমিকদের বৈষম্য নিরসনে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের যেকোন বৈষম্য নিরসনে আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। শ্রম আইন অনুযায়ী সরকার নারী-পুরুষ সকল শ্রমিকের সমান মজুরি নির্ধারণ করে। নারীদের ক্ষেত্রে মজুরি বৈষম্যের কোন সুযোগ নেই।

তিনি শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ফুড ওয়ার্কার্স ও বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন, বাস্তবায়ন এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি নিরসনে করনীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী নারী শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, একতাই শক্তি, একতাই বল। সকলের সম্মিলিত শক্তি দিয়ে, কাজ দিয়ে, দক্ষতা দিয়ে কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান মজবুত করতে হবে। সরকার চায় কর্মক্ষেত্রে নারীর প্রতি যেন কোন ধরনের সহিংসতা বা হয়রানির ঘটনা না ঘটে। সরকার শ্রম খাতকে আরও উন্নত করার জন্য আন্তরিক। মন্ত্রিসভা ইতিমধ্যেই জবরদস্তি শ্রম সংক্রান্ত আইএলও কনভেনশন-২৯'র প্রটোকল অনুসমর্থনের বিষয়টি অনুমোদন করেছে।

প্রতিমন্রী বলেন, সরকার সংবিধান, শ্রম নীতি এবং আইএলও কনভেনশনের আলোকে গৃহীত শ্রমিকদের কল্যাণে বহুপক্ষীয় পদক্ষেপ বাস্তবায়নে বদ্ধপরিকর। এবছর শ্রমিকের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের মাধ্যমে সবক’টি কোর কনভেনশেন অনুস্বাক্ষরকারী দেশ হচ্ছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭২ সালে আইএলও এর সদস্য হয় এবং একই সাথে ৭টি কোর কনভেনশনসহ মোট ২৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করে। বাংলাদেশ ইতিমধ্যে মোট ৩৫ আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে বলে জানান।

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সভাপতিত্বে সেমিনারে আইইউএফ/প্যাসিফিক এর ন্যাশনাল কো-অর্ডিনেটর নাসরিন সুলতানা মুল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিলিভার বাংলাদেশ এর এমপ্লইজ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নেসলে এমপ্লইজ ইউনিয়ন এর সভাপতি আব্দুল মান্নান, পিভিএম এবং নেসলে এমপ্লইজ ইউনিয়ন এর নারী কমিটির সভাপতি আমেনা আকতার,হাসিনা আকতার, জাতীয় কৃষাণী শ্রমিক সমিতির সভাপতি লিলা খান প্রমুখ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা