জাতীয়
সাংবাদিক কামাল কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

নাটোর জেলা সমিতির সভাপতি মল্লিক, সম্পাদক নাফিউল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বসবাসকারী বনলতা সেন খ্যাত নাটোরবাসীর সংগঠন নাটোর জেলা সমিতি, ঢাকার ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, নিউজিল্যান্ড ডেইরির সিইও মোঃ সামসুল আলম মল্লিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মোঃ কামাল হোসেনসহ তিন সাংবাদিক। অন্য দু’জন হলেন, যুগ্ম সম্পাদক খোকন হক ও কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম। তারা তিনজনই নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার (নাজেসাস) সদস্য।

শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর ফার্মগেট-খামার বাড়ির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বার্ক) অডিটোরিয়ামে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি জাকির হোসেন, কোহেলী কুদ্দুস মুক্তি, রতন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সবুর (এডিসি ফোর্স, বিডি পুলিশ), মোস্তাফিজুর রহমান নয়ন (ডিডি, বিএসএমএমইউ), সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া (ডিসি-ট্যাক্স), ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ রেন্টু (ব্যাংকার), উপজেলা সম্পাদক মনিরুল ইসলাম মনির (সিনিয়র ম্যানেজার প্রাণ-আরএফএল), ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ রেন্টু, সহ প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক।

এর আগে সভায় সমিতির বিদায়ী কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ ২০১৬-২০২০ অর্থবছরের আর্থিক সমীক্ষা উপস্থাপন করেন এবং সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লা তার বক্তব্য উপস্থাপন করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা