জাতীয়

সবাই সচেতন হলে সমাজ থেকে এ অসভ্যতা দুর হবে

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সবাই সচেতন হলে সমাজ থেকে এ অসভ্যতা দুর হবে। কর্মস্থলে হয়রানি এবং সহিংসতা সহ্য করলে সমাজ পিছিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ কঠিন হয়ে যাবে। কর্মস্থলে হয়রানি এবং সহিংসতার বিরুদ্ধে সবাই সচেতন হলে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়া সহজ হবে।

শনিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরের সারাহ রিসোর্টে আন্তর্জাতিক শ্রম সংস্থা -আইএলও এর সহযোগিতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত "ট্রেনিং অব ট্রেইনারর্স অন জেন্ডার ইকুয়ালিটি: হ্যারাজমেন্ট এন্ড ভায়ওলেন্স এ্যাগিনেষ্ট ওমেন এন্ড মেন ইন দি ওয়ার্ল্ড অব ওয়ার্ক" শিরোনামে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, কর্মস্থলে হয়রানি এবং সহিংসতা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। কর্মস্থলে শোভন কর্মপরিবেশ সকলের কাম্য। কর্মস্থলের সুন্দর পরিবেশ কারখানার উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে। মহিলারা আজকে কর্মস্থলে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে কাজ করছে। বাংলাদেশ শ্রম আইনেও কোন বৈষম্য নেই, বরং অধিকারের কথা বলা হয়েছে।

আজকে যেসব কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করলেন তাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, কর্মস্থলে হয়রানি এবং সহিংসতার বিরুদ্ধে নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। সবাই সচেতন হলে কর্মস্থলে হয়রানি এবং সহিংসতা শুন্যের কোটায় নামবে। সারা বিশ্বের কর্মপরিবেশের উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রণালয়ের সচিব মো. এহসানে এলাহীর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইএলও এর ঢাকা অফিসের চিফ টেকনিক্যাল এডভাইজার জর্জ ফলার বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক(সেইফটি) কামরুল হাসান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল তিনদিন ব্যাপী এ বিশেষ প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন(ডাইফ) অধিদপ্তরের কর্মকর্তাদের শ্রম পরিদর্শনে দক্ষতা বৃদ্ধিতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে তিনদিন ব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ২৩ জন সহকারী মহাপরিদর্শক এবং শ্রম পরিদর্শক অংশ গ্রহণ করেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা