জাতীয়

ভারতে সরকারি সফর গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিনদিনের সরকারি সফরে ভারতে গেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। এই সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সঙ্গে সাক্ষাৎ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে এ সফলে। এ ছাড়াও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন সেনাপ্রধান।

আগামী ৮ সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান দেশে ফেরার আগে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা