ছবি: সংগৃহীত
জাতীয়

পাকিস্তান দলকে ফেরত পাঠানো উচিত: ডা. মুরাদ

নিজস্ব প্রতিবেদক: মিরপুরে নিজ দেশের পতাকা উড়িয়ে অনুশীলন করার ঘটনায় পাকিস্তান ক্রিকেট দলকে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

চট্টগ্রাম প্রেসক্লাবে বাতিঘর পরিদর্শনে গিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের তিনি বলেন, আমি মনে করে পতাকাসহ তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। আমাদের চেতনায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস। নাটক; সিনেমা; ভণ্ডামি। এগুলো করতে দেওয়া উচিত না।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেটকে আজ বিশ্বমানে উন্নীত করেছেন। বিশ্বে যারা পরিচিত এবং ভালো ক্রিকেট খেলে তারা বাংলাদেশে আসবে এতে অসুবিধার কিছু নেই।

বাংলাদেশ সফরে এসে মাঠে পতাকা উড়িয়ে অনুশীলন করছে পাকিস্তান। এরপর থেকেই এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুলদের রিট

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট...

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

মানুষের উপকার হয়— এমন পরিকল্পনা গ্রহণ করতে চ...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা