জাতীয়

রাজধানীতে বাস চাপায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় স্টাফ দুই বাসের মাঝে চাপায় আব্দুল মালেক (৫২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (৮ নভেম্বর) দুপুর দেড়টায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত আব্দুল মালেক জামালপুর জেলার,মেলান্দহ উপজেলার পুরমুটা গ্রামের,মৃত আব্দুস সালামের ছেলে। তবে ডেমরার সারুলিয়ায় পরিবার নিয়ে থাকতেন। দুই মেয়ে এক ছেলের জনক তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রীর ফরাজি হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফরিদা বেগম জানান, তার স্বামী ডেমরার হাজী মোহাম্মদ লাল মিয়া স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। সকালে বাসা থেকে বের হয়ে সাইনবোর্ড এলাকায় তার অসুস্থ বৃদ্ধ মা জবেদা বেগমের জন্য ওষুধ কিনতে গেলে সেই ওষুধ দোকানে রেখে স্কুলে যায়।

পরে দুপুরে স্কুল থেকে ওই দোকনে গিয়ে ওষুধ নিয়ে বাসায় ফিরবে বলে ওষুধ আনতে যাওয়ার পথে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে একটি থামানো বাসের সামনে দাঁড়িয়ে ছিল। সে সময়ে বাস অছিম পরিবহন আরেকটি বাস থামানো বাসটির সামনে গিয়ে আবার পেছনের দিকে গিয়ে ধাক্কা দেয়। এতে তিনি দু’বাসের মাঝে চাপা পরে গুরুতর আহত হয়।

সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান। তিনি বলেন, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় বাস জব্দসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা