সংগৃহীত ছবি
জাতীয়

অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার পূর্ব ডগাইর বউ বাজার এলাকার একটি বাসা থেকে মোছা. রোজিনা আক্তার (২২) নামের ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় পরিবারের দাবি, স্বামীর ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (৮ ডিসেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন

মৃত নারী, চাঁদপুরের মতলব থানার নয়াকান্দি গ্রামের বাবুল মোল্লার কন্যা। বর্তমানে তিনি ডেমরার পূর্ব ডগায় বউবাজার এলাকায় স্বামীর সাথে ভাড়া থাকতেন।

রোজিনার খালা তাসলিমা বলেন, ২ বছর আগে রোমানের সাথে রোজিনার বিয়ে হয়। তারপর রোজিনা ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃত রোজিনা অতিরিক্ত জেদি প্রকৃতির ছিলেন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মজিদ বলেন, শনিবার (৭ ডিসেম্বর) রাতে ডেমরার একটি বাসায় 1 গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ডাইনিংরুমের সিলিংফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। এরপর রাত ১০টায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। এর পরে আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠান তারা।

আরও পড়ুন: ৪ দিন বন্ধ থাকবে টিএসসি স্টেশন

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারি, মৃত রোজিনার স্বামী রোমান দিনমজুরের কাজ করেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা