জাতীয়

পীরগঞ্জের ঘটনায় আটক ৪৫ জন 

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৮ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে যারা অগ্নিসংযোগ করেছে, তারা দুষ্কৃতিকারী। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাটি আকস্মিকভাবেই দুষ্কৃতিকারীরা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় আমরা ৪৫ জনকে ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এক ছেলের কাবা শরিফ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ইচ্ছায় দিক বা অনিচ্ছায় দিক বা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হোক ‑ স্ট্যাটাস দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকতো সেখানে অভিযান চালিয়ে তাকে পায়নি। গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। এই দুষ্কৃতিকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। আমার কাছে ২৫টি বাড়িতে আগুন দেওয়ার তথ্য এসেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা ৯০টির বেশি বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করেছে। রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‌্যাব ও বিজিবি গেছে। নিরাপত্তায় যতো ধরনের ব্যবস্থা সেটি আমরা নিয়েছি। কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবেই দুষ্কৃতিকারীরা ঘটিয়ে ফেলেছে। সেখানে কোনও জীবনহানি হয়নি। তবে সম্পদহানি হয়েছে, দুষ্কৃতকারীরা বাড়িঘর পুড়িয়েছে। আমরা মনে করি, জড়িতদের চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবেই। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আমরা ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ‑ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে। জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি স্পিকার, তিনিও উদ্যোগ নিয়েছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নিদর্শনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। খুব শিগগিরই তাদের বাড়ি-ঘর তৈরি করে দেব আমরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা