জাতীয়
রংপুর কাণ্ড

জড়িতদের চিহ্নিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খুব শিগগিরই বাড়িঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবেই চিহ্নিত করা হয়েছে, ইতোমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত একটা টিন-এজের ছেলে কাবাশরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছায় দিক বা অনিচ্ছায় বা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকতো সেখানে অভিযান চালায়, তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুস্কৃতকারী। এই দুস্কৃতকারীরা এই এলাকা ছেড়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামে গিয়ে কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। আমার কাছে যে তথ্য এসেছে সেখানে ২৫টি বাড়িতে আগুন অগ্নিসংযোগ করেছে।

তিনি বলেন, দুস্কৃতকারীরা বাড়িঘর লুট করেছে। ৯০টির বেশি বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করেছে। এ ঘটনাগুলো পুলিশ যাওয়ার আগেই ঘটিয়েছে এবং রাতেই ঘটনার সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র্যাব, বিজিবি গেছে। আমাদের নিরাপত্তার যত ধরনের ব্যবস্থা তা আমরা গ্রহণ করেছি। কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবেই দুস্কৃতকারীরা ঘটিয়ে ফেলেন। সেখানে কোনো জীবনহানি হয়নি। তবে সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়েছে। আমরা মনেকরি এই লোকদের আমরা চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবেই। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আমরা ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে। জেলা প্রশাসন তাদের তাৎক্ষণিক নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি মাননীয় স্পিকার, তিনিও উদ্যোগ নিয়েছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যার যা প্রয়োজন হয় দেওয়া হবে। খুব শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেবো।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা